Cherreads

Chapter 48 - স্বপ্ন

স্বপ্নের সাঁকো​মসজিদের এক কোণে বসা, শান্ত এ রাত,

আঁধারে আমার সাথে, আমারই হাত।

স্বপ্নে হঠাৎ দেখি, নামাজের কাতার,

ইমামের সুরের মাঝে, একি অন্ধকার?

গম্ভীর সুরটি তার, কেন চিকন হয়?

মুহূর্তেই মনে হলো, ঘিরে ধরে ভয়।

​পড়ে গেলেন তিনি, নিশ্চুপ সবদিক,

ভেবেছিলাম জিনে ধরা, মনে সংশয় ঠিক।

আমি গেছি এগিয়ে, ফুঁ দেব বলে তারে,

হঠাৎ দেখি, আমারই গলা চেপে ধরে!

কথারা হারিয়ে গেল, একি অসহায়!

অন্ধকারে একি বাঁধন, মুক্তির উপায়?

​তখনি অন্তর থেকে, উঠে এল সুর,

আয়াতুল কুরসি পড়ে, হলো সব দূর।

একেকটি অক্ষর যেন, আলোর মশাল,

কেটে গেল অন্ধকারের, সব কালো জঞ্জাল।

জেগে দেখি রোদে ঢাকা, মসজিদপুর,

ভয় নেই মনে আর, একি এক নূর!

​এতেকাফের এই ক্ষণে, মনে জাগে গান,

স্বপ্নে কি বলে গেল, বিধাতার শান?

জীবনের পথে যখন, আসবে আঁধার,

বিশ্বাসই হবে তখন, সাঁকো আমাদের সবার

More Chapters